ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান। আগেই শেষ ষোলতে পৌঁছে যাওয়া রিয়াল মাদ্রিদ চায় গ্র“প সেরা হওয়া নিশ্চিত করতে। তবে ম্যানচেস্টার সিটি ও নাপোলির সামনে কঠিন পরীক্ষা।
‘সি’ গ্র“পে ম্যান ইউ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে পর্তুগালের দল বেনফিকার। ৪ খেলায় ম্যান ইউ ও বেনফিকা দুদলেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে। এই গ্র“পের অন্য ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বাসেল ও রুমানিয়ার চ্যাম্পিয়ন ওতেলুল গালাতি। ৫ পয়েন্ট নিয়ে বাসেলের শেষ ষোলতে ওঠার সম্ভাবনা থাকলেও কোনো পয়েন্ট না পাওয়া গালাতির বিদায় নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই।
ম্যান ইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি ‘এ’ গ্র“পের দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে নামবে ইতালির দল নাপোলির মাঠে। ৪ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৭ আর নাপোলির ৫।
এই গ্র“পের অন্য দল জার্মানির বায়ার্ন মিউনিখ ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে উত্তরণ প্রায় নিশ্চিত করে ফেলেছে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ এখনো পয়েন্টের মুখ না দেখা স্পেনের ভিয়ারিয়াল।
ড্র করলেও ‘বি’ গ্র“প থেকে শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে ইন্টার মিলানের। ৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে গ্র“পের শীর্ষে থাকা ইন্টার ত্রাবজন্সপরের অতিথি হয়ে খেলতে যাবে তুরস্কে। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্র“পের তিন নম্বর দল ত্রাবজন্সপরও জিততে মরিয়া।
রাশিয়ার দল সিএসকেএ মস্কোর পয়েন্টও ৫। তবে গোলগড়ে ত্রাবজন্সপরের চেয়ে এগিয়ে আছে তারা। মঙ্গলবার সিএসকেএ নিজেদের মাঠে মুখোমুখি হবে ২ পয়েন্ট নিয়ে গ্র“পের সবচেয়ে নিচে থাকা ফ্রান্সের লিলের।
‘ডি’ গ্র“পের চারটি ম্যাচেই জয় পাওয়া স্পেনের রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্বে পৌঁছে গেছে। মঙ্গলবার নিজেদের মাঠে ফ্রান্সের দল অলিম্পিক লিওঁর বিপক্ষে তারা মাঠে নামবে। লিওঁর পয়েন্ট ৪।
৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আয়াক্স মুখোমুখি হবে কোনো পয়েন্ট না পাওয়া ক্রোয়েশিয়ার দল ডায়নামো জাগরেবের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৩ঘ.
bdnews24