২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা আট খেলায় অপরাজিত বিলবাও

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা আট খেলায় অপরাজিত থাকলো অ্যাথলেটিক বিলবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা আট খেলায় অপরাজিত থাকলো অ্যাথলেটিক বিলবাও। আন্দোনি আইরাওলা রোববার খেলার ছয় মিনিটে এগিয়ে নেন বিলবাওকে। সেভিযাকে খেলায় ফেরান জেসাস নাভাস খেলার ১৫ মিনিটে। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন ওস্কার মার্কোস। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ দল লেভান্তেকে। এটি দলটির টানা তৃতীয় হার। অথচ স্বপ্নের মতো যাত্রা শুরু করেছিল লেভান্তে। লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো সব দলকে টপকে পৌঁছে গিয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষে। এছাড়া পিছিয়ে পড়েও স্পোর্টিং গিজন ১০ জনের গেতাফের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। ওসাসুনা-রায়ে ভালেকানো ও রিয়াল সোসিয়েদাদ-এসপানিওলের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ১২ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে বিলবাও। সমান খেলায় সেভিয়ার পয়েন্ট ১৮। দলটি আছে পঞ্চম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৭ ঘ.