২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারির আত্মহত্যার চেষ্টা

জার্মানির বুন্ডেসলিগার এক রেফারিকে রক্তাক্ত অবস্থায় তার হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির বুন্ডেসলিগার এক রেফারিকে রক্তাক্ত অবস্থায় তার হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানায়। কোলোন ও মেইনজের মধ্যে শনিবারের খেলার কয়েক ঘণ্টা আগে উদ্ধার করে বাবাক রাফাতি নামের এই রেফারিকে হাসপাতালে পাঠানো হয়। এ কারণে স্থগিত রাখা হয় খেলাটি। জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি থিও জাওয়ানজিগার জানান, রাফাতির অবস্থা এখন ভালো। আরো চিকিৎসার প্রয়োজন বলে তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। কোলন পুলিশের এক মুখপাত্র জানান, তৃতীয় কোনো ব্যক্তি তাকে জখম করেনি। একে তিনি আত্মহত্যার চেষ্টা বলে অভিহিত করেন। ১৯৯৭ সাল থেকে রেফারি হিসেবে কাজ করছেন রাফাতি। বুন্ডেসলিগার খেলা পরিচালনা করছেন ২০০৫ সাল থেকে। এ পর্যন্ত বুন্ডেসলিগার ৮৪টি খেলা পরিচালনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৪ ঘ.