২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন মারাদোনার মা

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনার মা শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনার মা শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১। বুয়েনস আইরেসের লস আরকস হাসাপাতালে দোনা তোতা হিসেবে পরিচিত মারাদোনার মা দালমা সালভাদোরা ফ্রাঙ্কোকে ভর্তি করা হয় শুক্রবার। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আল ওয়াসল কোচ মারাদোনা রোববার দুবাই থেকে আর্জেন্টিনায় রওয়ানা হয়েছেন। তবে তিনি কবে দুবাই ফিরবেন এ ব্যাপারে কিছু জানা যায়নি। শুক্রবার নিজেদের পরবর্তী ম্যাচে এমিরেটসের মুখোমুখি হবে আল ওয়াসল। এর আগে দোনা তোতাকে হাসপাতালে ভর্তি করার কথা স্বীকার করেন সেখানকার (হাসপাতাল) কর্মকর্তারা। তবে তাকে হাসপাতালে নেয়ার কারণ তারা জানাননি। দোনা তোতাকে আগেও হাসপাতালে নিতে হয়েছিল। ২০০৩ সালে দুর্ঘটনায় পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় এ বছরের জুলাই ও অগাস্টে তাকে থাকতে হয় সুইজো ক্লিনিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৪১০ ঘ.