ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান দুইয়ে কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। জয়সূচক গোলটি করেন মারিও গোয়েটজ।
খেলার ৬৫ মিনিটে শিনঝি কাগাওয়া 'ফ্লিক' করে বল ঠেলে দেন গোয়েটজের দিকে। ১০ গজ দূর থেকে প্রচণ্ড শট নেন তিনি। বলটি ঠেকানোর কোনো সুযোগই পাননি প্রতিপক্ষ গোলরক্ষক।
দিনের অন্যান্য খেলায় শালকে ৪-০ গোলে নুরেমবার্গকে ও উলফসবুর্গ ৪-১ গোলে হ্যানোভারকে হারায়। এছাড়া ফ্রেইবুর্গ ২-২ গোলে ড্র করে হার্থা বার্লিনের সঙ্গে। আর স্থগিত রাখা হয়েছে কোলোন ও মেইনজের খেলা।
১৩ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান খেলায় ২৬ পয়েন্ট ডর্টমুন্ডের। আর ২৫ পয়েন্ট নিয়ে শালকে আছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৯ ঘ.
bdnews24