২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের টুর্নামেন্টে শেখ জামাল চ্যাম্পিয়ন

নেপালে সাফাল পোখরা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে নেপাল আর্মিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালে সাফাল পোখরা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে নেপাল আর্মিকে। শনিবার পোখরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার ইউকো। খেলার প্রথমার্ধের ইনজুরি সময়ে ইউকো গোলটি করেন। মাঝমাঠ থেকে বলটি পেয়ে তিনি বক্সে ঢুকে আড়াআড়ি শটে গোল করেন। শেষ পর্যন্ত এই গোলটিই ধানমন্ডির ক্লাবটির জয় নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধে নেপাল আর্মি অবশ্য খেলায় সমতা আনার দারুণ একটি সুযোগ পেয়েছিল। ৫০ মিনিটে চুন বাহাদুরের ফ্রি-কিক থেকে ডিফেন্ডার রাম কুমার পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন। ৬২ মিনিটে শেখ জামালও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। ফেমি আরুনিমি এই সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন। তার শট রুখে দেন নেপাল আর্মি ডিফেন্ডার গঙ্গা রাম। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শেখ জামাল আর্থ পুরস্কার হিসেবে পেয়েছে ২ লাখ ৫০ নেপালি রুপি। টুর্নামেন্টে শেখ জামাল সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেয়। প্রথম ম্যাচে তারা টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়েছে নেপালের দল আরসিটিকে। আর সেমিফাইনালে স্থানীয় পোখরা একাদশকে ৩-০ গোলে হারায় শেখ জামাল। তাদের এই জয়ে বড় অবদান ছিল আফ্রিকান স্ট্রাইকার কেস্তার। তিন গোলের দুটোই করেছেন তিনি। অন্য গোলটি ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৪৫ ঘ.