ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের চোট এখনো সারেনি বলে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের খেলোয়াড় কাকা ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।
খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটায়।
মাদ্রিদের সহকারী কোচ আইতোর কারাঙ্কা জানান, যতটা আশা করা হয়েছিল, ব্রাজিলের এই খেলোয়াড় সেরে উঠছেন তার চেয়ে অনেক ধীরে ধীরে।
২০১০ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পান কাকা। কিন্তু পায়ের চোটের কারণে দুটো প্রীতি খেলার একটাতেও মাঠে নামতে পারেননি। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে খেলার সময় এই চোট পান তিনি। খেলায় অবশ্য তার দল জেতে ১-০ গোলে।
কারাঙ্কা জানান, বাঁ পায়ের চোট সেরে যাওয়ায় ব্রাজিল 'ফুলব্যাক' মার্সেলোকে অবশ্য এখন পাওয়া যাবে।
লা লিগায় ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মাদ্রিদ। দ্বিতীয় দল বার্সেলোনার পয়েন্ট ২৫। ভালেন্সিয়া আছে তৃতীয় স্থানে। দলটির পয়েন্ট ২৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৯ ঘ.
bdnews24