২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাটারের ক্ষমা প্রার্থনা

খেলোয়াড়দের মধ্যে ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা হাত মিলিয়ে মিটিয়ে ফেলা সম্ভব বলে মন্তব্য করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্লাটার শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়দের মধ্যে ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা হাত মিলিয়ে মিটিয়ে ফেলা সম্ভব বলে মন্তব্য করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্লাটার শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন। এদিকে ব্রিটিশ প্রচার মাধ্যম তার পদত্যাগ দাবি করছে। ৭৫ বছর বয়স্ক ব্লাটার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "আমার বক্তব্যের প্রতিক্রিয়া যে এতটা হবে তা আমি ভাবতে পারিনি। তাই আমি কষ্ট পেয়েছি এবং এখনো পাচ্ছি।" "আমার মন্তব্যের জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে কেবল বলতে পারি আমি দুঃখিত", যোগ করেন তিনি। খেলোয়াড়দের মধ্যে ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা হাত মিলিয়ে মিটিয়ে ফেলা সম্ভব বলে মন্তব্য করায় তোপের মুখে পড়েন ব্ল্যাটার। বিশেষ করে, তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় রিও ফার্ডিনান্ড ও সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোনও তীব্র সমালোচনা করেন ব্ল্যাটারের। তবে পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্ল্যাটার। তিনি বলেন, "আমি পদত্যাগ করতে পারি না। কেন করবো?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫৮ ঘ.