২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাস কোর্টে ফিরছেন বুধবার

ছোট বোন সেরেনার বিপক্ষে প্রীতি খেলার মধ্য দিয়ে আগামী বুধবার কোর্টে ফিরছেন বড় বোন ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছোট বোন সেরেনার বিপক্ষে প্রীতি খেলার মধ্য দিয়ে আগামী বুধবার কোর্টে ফিরছেন বড় বোন ভেনাস উইলিয়ামস। অসুস্থতার কারণে ইউএস ওপেন থেকে দুই মাস আগে সরে দাঁড়ান তিনি। কলম্বিয়ার মেডেলিনে দই বোনের এই খেলা শেষে জুটি বেঁধে তারা আরেকটি প্রীতি খেলায় লড়বেন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে ও ফ্লাভিয়া পেনেত্তা জুটির সঙ্গে। খেলাটি হবে ৩ ডিসেম্বর মিলানে। সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে সামান্থা স্টোসারের কাছে হেরে যাওয়ার পর কোর্টে নামেননি সেরেনাও। অসুস্থতার কারণে খেলতে না পারায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অনেক নিচে নেমে গেছেন ভেনাস। বর্তমানে রয়েছেন ১০৩ নম্বরে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এএসবি ক্লাসিকে খেলার মধ্য দিয়ে ডব্লিউটিএ ট্যুরে ফিরে আসার পরিকল্পনা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১৫ ঘ.