ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে ডেসটিনি গ্র"প। চুক্তিতে সই করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ডেসটিনি গ্র"পের সভাপতি রফিকুল আমিন।
চুক্তি অনুযায়ী অনুশীলনের সময় ও অনুশীলন ম্যাচে ডেসটিনির লোগো সম্বলিত জার্সি পরবেন জাতীয় দলের ফুটবলাররা। তবে সাফ ফুটবলে জাতীয় দলের জার্সিতে ডেসটিনির লোগো থাকবে না।
স্পন্সর হিসেবে ডেসটিনি বাফুফেকে দেবে ২০ লাখ টাকা।
চুক্তি শেষে কাজী সালাউদ্দিন বলেন, "ডেসিটিনি গ্র"পকে ফুটবল-অঙ্গনে স্বাগতম। আশা করি ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে তারা আমাদের আরো সহযোগিতা করবে।"
আর রফিকুল আমিন বলেন, "সাফ ফুটবলের স্পন্সর হিসেবে বাফুফের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৪ঘ.
bdnews24