ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পন্সর হয়েছে ডেসটিনি গ্র"প। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবে তারা।
চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট ছাড়াও প্র্যাকটিসের সময় এবং প্র্যাকটিস ম্যাচে ডেসটিনির লোগো সম্বলিত জার্সি পরতে হবে জাতীয় দলের ফুটবলারদের। চুক্তির কার্যকারিতা শুরু হবে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিদেশী খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে জাতীয় দলের তৃতীয় প্র্যাকটিস ম্যাচ দিয়ে।
অবশ্য আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে ডেসটিনির লোগো থাকবে না। তবে মালয়েশিয়া ও কলকাতা সফরে প্র্যাকটিস ম্যাচে ডেসটিনি গ্র"পের লোগো নিয়ে খেলতে হবে জাতীয় দলকে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায় বলেন, 'আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। ডেসটিনি গ্র"পের সঙ্গে আলোচনাই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেছে।"
এদিকে জাতীয় দলের মালয়েশিয়া সফরে যাওয়া নিশ্চিত হয়েছে। মালয়েশিয়ায় একটিই প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ঐ ম্যাচের তারিখ এখনো ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.
bdnews24