২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে জিতেই চলেছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত খেলায় তারা ৪ - ০ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমিকে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে জিতেই চলেছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত খেলায় তারা ৪ - ০ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমিকে হারায়। প্রতিযোগিতায় মোহামেডান টানা ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশ বিমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থ'ানে। এদিন তারা ৩ - ১ পয়েন্টে লিওনাইন চেস্ ক্লাবকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচগুলোতে তিতাস ক্লাব ৩.৫ - .৫ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডকে, নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব ৩ - ১ পয়েন্টে ডেসটিনি ২০০০ লিমিটেডকে এবং নেবুলা চেস ক্লাব ২.৫ - ১.৫ পয়েন্টে বশির মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫৩ ঘ.