২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুল দিলেন হিডিঙ্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে না পারার মাসুল দিতে হলো তুরস্কের কোচ গাস হিডিঙ্ককে। মেয়াদ পুরো হওয়ার আগেই তার চুক্তির সমাপ্তি টেনেছে সে দেশের ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে না পারার মাসুল দিতে হলো তুরস্কের কোচ গাস হিডিঙ্ককে। মেয়াদ পুরো হওয়ার আগেই তার চুক্তির সমাপ্তি টেনেছে সে দেশের ফুটবল ফেডারেশন। তুরস্কের চূড়ান্ত পর্বে জায়গা না পাওয়ার বিষয়টি পরিস্কার হয়ে যাওয়ার একদিন পরই হিডিঙ্কের চুক্তির সমাপ্তি টানা হয়। দেশটির ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে ৬৫ বছর বয়স্ক ওলন্দাজের সঙ্গে চুক্তির সমাপ্তি টানা হয়। তিনি কাজ শুরু করেন গত বছরের মে মাসে। আর তার চুক্তির মেয়াদ ছিল আগামী অগাস্ট পর্যন্ত। হিডিঙ্কের প্রশিক্ষণে ২০০২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়া দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় ২০০৬ সালের বিশ্বকাপে। ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিয়ে যান তিনি রাশিয়াকে। এছাড়া হিডিঙ্ক যেসব ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন সেগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৪ ঘ.