২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা লিগে এককভাবে শীর্ষে মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে এককভাবে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের পয়েন্ট ১০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে এককভাবে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের পয়েন্ট ১০। বুধবার মোহামেডান ৩.৫ - .৫ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডকে হারিয়েছে। ৮ পয়েন্ট নিয়ে ডেসটিনি ২০০০ লিমিটেড দ্বিতীয় স্থানে। তারা ৪ - ০ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে হারায় । দিনের অন্যান্য খেলাগুলোতে বাংলাদেশ বিমান ৪ - ০ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমিকে এবং নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব ২.৫ - ১.৫ পয়েন্টে তিতাস ক্লাবকে হারিয়েছে। আর লিওনাইন চেস ক্লাব ২ - ২ পয়েন্টে বশির মেমোরিয়াল চেস ক্লাবের সঙ্গে ড্র করে। বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডের খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চেস একাডেমি - মোহামেডান স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব - এয়ার ডেসটিনি লিমিটেড, ডেসটিনি ২০০০ লিমিটেড - নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব, বশির মেমোরিয়াল চেস ক্লাব - নেবুলা চেস ক্লাব এবং বাংলাদেশ বিমান - লিওনাইন চেস ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২২ ঘ.