২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ নভেম্বর থেকে মহিলা সুপার লিগ

মহিলা ফুটবল লিগের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার মহিলা সুপার লিগের আয়োজন করতে যাচ্ছে। ২৫ নভেম্বর থেকে শুরু হবে এই লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবল লিগের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার মহিলা সুপার লিগের আয়োজন করতে যাচ্ছে। ২৫ নভেম্বর থেকে শুরু হবে এই লিগ। বাফুফের আয়োজনে এটাই প্রথম মহিলা সুপার লিগ । গত মাসেই প্রথম বারের মতো মহিলা ফুটবল লিগের আয়োজন করেছিলো বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সুপার লিগের স্পন্সর কেএফসি। বুধবার বাফুফে ভবনে বাফুফে ও কেএফসি কর্মকর্তাদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে সই করেন মহিলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু এবং কেএফসির নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী । স্পন্সর হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার দেবে কেএফসি। চুক্তির মেয়াদ এক মৌসুম। লিগে আটটি দল অংশ নেবে। দল গুলো হলো বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কিশোরগঞ্জ জেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৮ঘ.