ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেলিভিশন অনুষ্ঠান 'ডান্সিং উইথ দ্য স্টার্স'-এ মঙ্গলবার রাতে থেমে গেছে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সোলোর যাত্রা।
এবিসি টেলিভিশনের এই নাচের প্রতিযোগিতায় সোলো টিকে ছিলেন নয় সপ্তাহ। কিন্তু সেমিফাইনাল পর্বে সবচেয়ে কম স্কোর করে বিদায় নিতে হলো তাকে। স্কোর নির্ধারণ করা হয়ে থাকে বিচারক ও ভোটারদের ভোটে।
পরে সোলো বলেন, "মিরর বল ট্রফি জেতার বদলে আমি এবারের অলিম্পিকে সোনার পদক জেতার চেষ্টা করবো।"
মেয়েদের ফুটবলে সোনা জেতে যুক্তরাষ্ট্র ২০০৮ সালে। ২০১১ সালের বিশ্বকাপে দখল করে দ্বিতীয় স্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৫ ঘ.
bdnews24