২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বের পথে ক্রোয়েশিয়া-আয়ারল্যান্ড

'ইউরো-২০১২'র প্লে-অফ পর্বের প্রথম লেগে শুক্রবার পর্তুগাল গোলশূন্য ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে। তবে জিতেছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ইউরো-২০১২'র প্লে-অফ পর্বের প্রথম লেগে শুক্রবার পর্তুগাল গোলশূন্য ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে। তবে জিতেছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড। ক্রোয়েশিয়া ৩-০ গোলে তুরস্ককে ও আয়ারল্যান্ড ৪-০ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে। প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে জেতায় ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডের চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিতই বলা যায়। প্রাগে চেক প্রজাতন্ত্রও মনটেনেগ্রোকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে। বসনিয়ার মাঠে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো 'ইউরো-২০০৪'এর রানার্সআপ ও 'ইউরো-২০০০'এর সেমিফাইনালে ওঠা পর্তুগাল। কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একাধিক সুযোগ নষ্ট করেন। তবে বিরতির পর স্বাগতিকরাই অপেক্ষাকৃত ভালো খেলেছে। খেলাশেষে রোনালদো বলেন, "সব দলেরই খারাপ সময় আসে। এটা একটা চক্রের মতো। নিজেদের মাঠে (ফিরতি লেগে) আমরাই এগিয়ে থাকবো।" মঙ্গলবার লিসবনে আবার মুখোমুখি হবে দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১০ঘ.