২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটি শেষে অনুশীলনে ফুটবলাররা

তিন দিনের ঈদের ছুটি কাটিয়ে বুধবার আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দিনের ঈদের ছুটি কাটিয়ে বুধবার আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা। ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফুটবলারদের প্রস্তুতি চলছে গত ৪ নভেম্বর থেকে। মাঝখানে ৬ থেকে ৮ নভেম্বর, এই তিনদিন খেলোয়াড়দের ঈদের ছুটি দেয়া হয়েছিল। ছুটি থেকে ফিরেই বুধবার বিকেলে আবার অনুশীলনে নেমে পড়েন তারা। শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় আতিকুর রহমান মিশু ছাড়া সব ফুটবলার উপস্থিত ছিলেন অনুশীলনে। গত ৪ নভেম্বর শুরু হয় ২৬ জনের দলের প্রস্তুতি। যদিও আগে থেকেই ফুটবলাররা অনুশীলন করছিলেন। তবে ক্যাম্পে ছিলেন না তারা। নিজ বাসা থেকে এসে অনুশীলন করতেন। এদিকে ১২ নভেম্বর ঢাকার বিভিন্ন দলের বিদেশি ফুটবলারদের বিপক্ষে জাতীয় দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি ১১ নভেম্বর হওয়ার কথা। সাফের প্রস্তুতির জন্য ভারতের কলকাতায় দুটি অথবা চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকবে স্থানীয় ক্লাব। তবে কোন কোন দলের বিপক্ষে খেলবে তা এখনো ঠিক হয়নি। ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দিল্লি¬তে অনুষ্ঠিত হবে নবম সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ রয়েছে প্রতিযোগিতার 'বি' গ্র"পে। গ্র"পের অন্য দলগুলো হলো পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ২ ডিসেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। ৪ ডিসেম্বর নেপাল ও ৬ ডিসেম্বর মালদ্বীপের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৫ ঘ.