২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের ওনেউ অধ্যায়

এসি মিলানের বর্তমান স্ট্রাইকার জ­াতান ইব্রাহিমোভিচ আগামী কয়েক দিনের মধ্যে তার বহুল আলোচিত আত্মজীবনী প্রকাশ করবেন। ন্যু ক্যাম্পে থাকার সময় গার্দিওলার সঙ্গে ইব্রাহিমোভিচের তিক্ত সম্পর্কের বিস্তারিত থাকছে সে বইয়ে, এ কথা সবারই জানা। নতুন খবর হলো, মিলান সতীর্থ ওগুচি ওনেউ'র সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হওয়ার ঘটনাও তার বইয়ে রাখছেন ইব্রাহিমোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের বর্তমান স্ট্রাইকার জ­াতান ইব্রাহিমোভিচ আগামী কয়েক দিনের মধ্যে তার বহুল আলোচিত আত্মজীবনী প্রকাশ করবেন। ন্যু ক্যাম্পে থাকার সময় গার্দিওলার সঙ্গে ইব্রাহিমোভিচের তিক্ত সম্পর্কের বিস্তারিত থাকছে সে বইয়ে, এ কথা সবারই জানা। নতুন খবর হলো, মিলান সতীর্থ ওগুচি ওনেউ'র সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হওয়ার ঘটনাও তার বইয়ে রাখছেন ইব্রাহিমোভিচ। সুইডেনের গণমাধ্যমগুলোর খবর মতে, ওনেউ'য়ের সঙ্গে হাতাহাতি ঘটনার বর্ণনায় ইব্রাহিমোভিচ লিখেছেন, "ওনেউ এবং আমি একে অপরকে প্রায় মেরেই ফেলেছিলাম।" বইটির নাম রাখা হয়েছে, 'অ্যাই অ্যাম জ­াতান ইব্রাহিমোভিচ'। ২০১০ সালে মিলানে অনুশীলনরত অবস্থায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ইব্রাহিমোভিচ ও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলোয়াড় ওনেউ। সতীর্থরা টেনে দুজনকে মুক্ত করেন। মিলানের সে সময়কার সভাপতি আদ্রিয়ানো গালিয়ানো 'কিছুই নয়' বলে বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন। তবে তায়োকান্দোতে ব্ল্যাকবেল্টধারী ইব্রাহিমোভিচের মতে, তা সাধারণ পর্যায়ের হাতাহাতি ছিলো না। ইন্টারের সাবেক এ খেলোয়াড় দাবী করেছেন, ঐ ঘটনায় তার বুকের হাড় ভেঙ্গে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২০২৫ ঘ.