২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেসের শীর্ষস্থান অক্ষুন্ন

সিয়েনাকে ২-১ গোলে হারিয়ে সেরি আ'র শীর্ষস্থান ধরে রেখেছে উদিনেস। পার্মাকে ১-০ গোলে হারিয়ে উদিনেসের সমান্তরালে চলছে ল্যাজিও। তবে গোল গড়ে পিছিয়ে আছে তারা। রোববারের অন্য খেলায় এসি মিলান ৪-০ গোলে কাতানিয়ার বিপক্ষে জয় পেয়েছে। আর নাপোলি-জুভেন্তাসের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিয়েনাকে ২-১ গোলে হারিয়ে সেরি আ'র শীর্ষস্থান ধরে রেখেছে উদিনেস। পার্মাকে ১-০ গোলে হারিয়ে উদিনেসের সমান্তরালে চলছে ল্যাজিও। তবে গোল গড়ে পিছিয়ে আছে তারা। রোববারের অন্য খেলায় এসি মিলান ৪-০ গোলে কাতানিয়ার বিপক্ষে জয় পেয়েছে। আর নাপোলি-জুভেন্তাসের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ১০ খেলায় উদিনেস ও ল্যাজিও উভয় দলেরই সংগ্রহ ২১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ২০। ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্তাস চতুর্থ স্থানে। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। দুসান বাস্তার গোলে রোববার খেলার শুরুতেই এগিয়ে যায় উদিনেস। গত মৌসুমে সেরি আ'র সর্বোচ্চ গোলদাতা অ্যান্তোনিয়ো দি নাতালে ৬৪ মিনিটে দলকে ২-০ তে এগিয়ে নেন। ৭৭ মিনিটে ফ্রান্সেসকো বলজোনি সিয়েনার পক্ষে একটি গোল শোধ করেন। গুইসেপ্পে স্কুলির শেষ মুহূর্তের গোলে পার্মার বিপক্ষে জিতেছে ল্যাজিও। কাতানিয়াকে ৪-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচ ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের সূচনা করেন। ঐ ইব্রাহিমোভিচের বাড়িয়ে দেয়া বলে ২৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন রবিনহো। দ্বিতীয়ার্ধে মিলান একটু ধীরলয়ে খেললেও তার সুবিধা নিতে পারেনি কাতানিয়া। উল্টো ৬৯ মিনিটে ফ্রান্সেসকো লোদির আত্মঘাতি গোলে তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ৩ মিনিট পর কাতানিয়ার কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন জিয়ানলুকা জামব্রোত্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭৫৮ ঘ.