২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চোটের কাছে জোকোভিচের হার

সুইস ইনডোরস টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন পুরুষদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরির কাছে ২-৬, ৭-৬(৪), ৬-০ গেমে হেরে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইস ইনডোরস টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন পুরুষদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরির কাছে ২-৬, ৭-৬(৪), ৬-০ গেমে হেরে গেছেন তিনি। রোববারের ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরারের মুখোমুখি হন নিশিকোরি। জোকোভিচের সঙ্গে পেরে উঠলেও ফেদেরারে সঙ্গে সুবিধা করতে পারেননি নিশিকোরি। শেষ পর্যন্ত ফেদেরারের কাছে ৬-১, ৬-৩ গেমে হেরে শিরোপা হাতছাড়া হয় তার। এ বছর ৬৮ জয়ের বিপরীতে এটি তার মাত্র চতুর্থ হার। তবে সর্বশেষ দুই ম্যাচেই হেরেছেন এই সার্ব তারকা। যদিও এই দুই ম্যাচে প্রতিপক্ষের চেয়ে চোট সমস্যার সঙ্গে বেশি লড়তে হয়েছে তাকে। নিশিকোরির বিপক্ষে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে যান জোকোভিচ। তখন তার সামনে জয়ের হাতছানি। তবে র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বর খেলোয়াড় নিশিকোরি এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে নেন। ডান কাঁধে প্রচন্ড ব্যথার কারণে দুবার বিশ্রাম নিতে বাধ্য হওয়া জোকোভিচ তৃতীয় সেটে দাঁড়াতেই পারেননি। এই সেটে একটিও গেম জিততে পারেননি এ বছর তিনটি গ্র্যান্ড স্লাম বিজয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৯ঘ.