ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের শেষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে ব্রাজিলের 'দ্য ফেনোমেনন' রোনালদো ও সাবেক অধিনায়ক কাফুর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।
রোনালদো-কাফুর সঙ্গে কলকাতার সল্টলেক মাঠে আরো দেখা যেতে পারে ফুটবল কিংবদন্তি রুদ খুলিত, প্যাট্রিক ক্লাইভার্ট, মার্সেল দেশাই, অলিভার কান ও লোথার ম্যাথেউসদের।
বিশ্বকাপের বেশ কয়েকটি আসরে অংশ নেওয়া এই কিংবদন্তি ফুটবলারদের দলটির নাম দেয়া হয়েছে ওয়াল্ড কাপার্স। 'সুপার ফুটবল' নামে প্রদর্শনী ম্যাচে ওয়াল্ড কাপার্স এর বিপক্ষে খেলবেন অভিনেতা ও সাবেক ভারতীয় ফুটবলারদের নিয়ে গঠিত নির্বাচিত একাদশ।
গত সেপ্টেম্বরে কলকাতায় প্রীতি খেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা। ভারতের ফুটবল ইতিহাসে সেটাই ছিলো সবচেয়ে বড় আয়োজন।
ম্যাচটির আয়োজকদের পক্ষ থেকে সুনীল হামাল টিওআই'কে শুক্রবার বলেন, "ভারতের ফুটবলের প্রসারে এটাই আমাদের প্রথম কাজ। দেশটিতে ফুটবল নিয়ে সচেতনা ও উত্তেজনা বাড়াতে এটা আমাদের অনেক বড় একটি পদক্ষেপ। এর ফলে ছোটরাও বিশ্ব ফুটবলের সুপারস্টারদের কাছ থেকে দেখার সুযোগ পাবে।"
ম্যাচটিকে কেন্দ্র করে ১৫ নভেম্বর থিম সং ও চলমান চিত্র প্রকাশেরও পরিকল্পনা আছে গ্র"পটির।
৯ ডিসেম্বর ওয়াল্ড কাপার্স'রা নেপালে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পর কলকাতায় রওনা হবেন। তবে কলকাতায় ম্যাচটি কত তারিখ অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২২১৪ ঘ.
bdnews24