২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে জাতীয় ফুটবলাররা

ঈদের কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প তিনদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদের কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প তিনদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার সকালে অনুশীলনের পরই খেলোয়াড়দের ছুটি দেয়া হয়। ৬ -৮ নভেম্বর ফুটবলাররা ছুটিতে থাকবেন। ৯ নভেম্বর বিকেলে আবার শুরু হবে সাফের প্রস্তুতি অনুশীলন। সেদিন সকালেই খেলোয়াড়দের বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। জাতীয় দলের মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কি জানিয়েছেন, "এমনিতেই হাতে সময় কম। তাই প্রস্তুতিও কম হচ্ছে। এই মুহূর্তে একদিন ছুটিতে যাওয়া মানেও অনেক পিছিয়ে পড়া। তারপরও ঈদের ছুটি বলে কথা। পরিজনের সঙ্গে খেলোয়াড়দের ঈদের আনন্দ ভাগাভাগি তো করতেই হবে।" ২৬ জনের দল নিয়ে গত ৪ নভেম্বর পুরোদমে শুরু হয় জাতীয় দলের প্রস্তুতি। যদিও আগে থেকেই ফুটবলাররা অনুশীলনে ছিলেন। তবে ক্যাম্পে ছিলেন না তারা। নিজ বাসা থেকে এসে অনুশীলন করতেন। গত শুক্রবার প্রস্তুতির প্রথম দিনে জাতীয় দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১১ নভেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের বিপক্ষে। এদিকে সাফের প্রস্তুতির জন্য ভারতের কলকাতায় দু'টি অথবা চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। প্রতিপক্ষ থাকবে স্থানীয় ক্লাব দল। তবে কাদের বিপক্ষে খেলবে তা এখনও ঠিক হয়নি। ২-১১ ডিসেম্বর দিল্লি¬তে অনুষ্ঠিত হবে নবম সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের 'বি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ২ ডিসেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। ৪ ডিসেম্বর নেপাল ও ৬ ডিসেম্বর মালদ্বীপের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯২৬ ঘ.