ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আকস্মিক বন্যার কারণে সেরি আয় ইন্টার মিলান ও জেনোয়ার খেলা স্থগিত রাখা হয়েছে।
মিলানের রোববার অতিথি হয়ে খেলতে যাওয়ার কথা ছিল জেনোয়ার মাঠ লুইগি ফেরারিসে। বন্যায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত হয়। এছাড়া গাছ-পালা উপড়ে গেছে। পানিতে ভেসে গেছে বহু গাড়ি ও আসবাবপত্র।
জেনোয়ার পৌর কর্মকতা ও লিগ কমিটির মধ্যে বৈঠকের পর খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। খেলার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বন্যায় শহরের যে সব এলাকা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তার মধ্যে মারাসি একটি। এই মারাসিতেই স্টেডিয়ামটি অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৪ ঘ.
bdnews24