২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাসানোর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় আন্তনিও কাসানোর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় আন্তনিও কাসানোর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল থেকে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, কাসানো এখন ভালো আছেন। আগামী কয়েকদিনে তার আরো কয়েক দফা পরীক্ষা করা হবে এবং এর মধ্য দিয়ে জানা যাবে হাসপাতাল থেকে তাকে কবে ছেড়ে দেয়া হবে। মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গালিয়ানি জানান, চার থেকে ছয় মাসা কাসানো খেলতে পারবেন না। ম্যাগিওর হাসপাতালে কাসানোর অস্ত্রপোচার করেন মারিও কারমিনাতি। সে সময় মিলানের চিকিৎসক রোদলফো তাভানাও উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে বুধবার বলা হয়, কাসানোর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে রক্তের প্রবাহ কমে যাওয়ায় সমস্যা দেখা দেয় তার মস্তিষ্কেও। রোমার বিপক্ষে ৩-২ গোলে জিতে শনিবার ক্লাবে ফেরার পথে দলের বিমানে অসুস্থ হয়ে পড়েন ২৯ বছর বয়সী কাসানো। এরপর হাসপাতালে নেয়া হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১০ ঘ.