২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের জন্য প্রাথমিক দল ঘোষণা

ভারতের দিল্লি¬তে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার ঘোষিত দলটিতে ৬ জন নবাগত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের দিল্লি¬তে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার ঘোষিত দলটিতে ৬ জন নবাগত। এই ৬ জনের সবাই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় । তারা হলেন - ডিফেন্ডার তপু বর্মণ, রায়হান হাসান, মিডফিল্ডার শাহেদুল আলম, স্ট্রাইকার ওয়াহিদ আহমেদ, শাহ আলমগীর অনিক ও আব্দুল মালেক। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পবের্র দলে সুযোগ পাওয়া স্ট্রাইকার জাহিদ হোসেন, হেদায়েতুল্ল¬াহ রবিন, মিঠুন চৌধুরী, গোলরক্ষক জিয়া, ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে এই দলে রাখা হয়নি। জিয়া, রাজু ও ওয়ালীর চোট সমস্যা। রবিন অনুশীলনে অনিয়মিত থাকার কারণে বাদ পড়েছেন। জাহিদ শৃঙ্খলা ভঙ্গের কারণে জায়গা পাননি। আর মিঠুন জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কির পরিকল্পনাতেই নেই। দলে ফিরেছেন বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। বিনা অনুমতিতে মানিকগঞ্জের একটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার অপরাধে তাকে লেবাননের বিপক্ষে দুটো ম্যাচে উপেক্ষা করা হয়। এমিলির সঙ্গে ফিরেছেন মেজবাবুল হক মানিক, ইমন বাবু ও ইয়ামিন মুন্না। আগামী ২ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপেক্ষাকৃত কঠিন গ্র"পে পড়েছে বাংলাদেশ। ২ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। ৪ ডিসেম্বর নেপাল ও ৬ ডিসেম্বর মালদ্বীপের সঙ্গে ইলিয়েভস্কির দলের লড়াই। ৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ও ১১ ডিসেম্বর হবে ফাইনাল। বাংলাদেশের প্রাথমিক দল: গোলরক্ষক: মামুন খান, বিপ্ল¬ব ভট্টাচার্য্য, শহিদুল আলম সোহেল। ডিফেন্ডার : নাসিরুল ইসলাম নাসির, তপু বর্মন, মোহাম্মদ সুজন, মামুন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, রায়হান হাসান, রেজাউল করিম, ইয়ামিন আহেমদ মুন্না। মিডফিল্ডার : প্রাণতোষ কুমার দাস, মেজবাবুল হক মানিক, ইমন আহমেদ, শাহেদুল আলম, মামুনুল ইসলাম, আশরাফ মাহমুদ লিংকন, আব্দুল বাতেন কোমল, মোবারক হোসেন, শাকিল আহমেদ, আতিকুর রহমান মিশু। স্ট্রাইকার : তৌহিদুল আলম, ওয়াহিদ আহমেদ, শাহ আলমগীর অনিক, জাহিদ হাসান এমিলি, আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৪ঘ.