২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর 'শততম' গোলে নকআউট পর্বে মাদ্রিদ

দুই গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে দলকেও নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে দলকেও নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে। বুধবার অলিম্পিক লিওঁর বিপক্ষে ২-০ গোলে জেতে মাদ্রিদ। লিওঁর মাঠে মাদ্রিদের হয়ে ১০৫তম ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই আলো ছড়াতে থাকেন রোনালদো। খেলার ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে। বলটি এত চমৎকারভাবে বাঁক নিয়ে জালে জড়িয়ে যায় যে গোলরক্ষকের করার কিছুই ছিল না। আক্ষরিক অর্থেই গোলটির কথা অনেকদিন মনে থাকবে দর্শকদের। এটি ছিল তার ৯৯তম গোল। রোনালদো তার শততম গোলে পৌঁছান ৭০ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে। লিওঁর মোহাম্মাদু দাবো তাকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলা শেষে রোনালদো বলেন, "এত তাড়াতাড়ি যে এক শ' গোল করতে পারবো, তা আমি আশাই করিনি। তবে খেলায় জেতা ও পরের পর্বে জায়গা করে নেয়াই আসল কথা এবং আমরা তা করেছি।" পর্তুগালের আক্রমণভাগের এই খেলোয়াড়ের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে ওতেলুল গালাতিকে হারিয়ে সি গ্র"পের শীর্ষে উঠে গেছে। আর বাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেনফিকা নেমে গেছে দ্বিতীয় স্থানে। ম্যান ইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে নিশ্চিত করেছে এ গ্র"পের দ্বিতীয় স্থান। গ্র"পের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দলটি নাপোলিকে হারিয়েছে ৩-২ গোলে। লিলের সঙ্গে ২-১ গোলে জিতে বি গ্র"পের শীর্ষ দল ইন্টার মিলান দ্বিতীয় দল সিএসকেএ মস্কোর সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে চারে নিয়ে গেছে। মস্কো ও ত্রাবজনস্পরের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। মাদ্রিদই একমাত্র দল যে গ্র"প পর্বে একটা খেলাতেও হারেনি, গোলও খায়নি। তাই দুই খেলা বাকি থাকতেই তারা জায়গা করে নিল নকআউট পর্বে। এরই মধ্যে পরের পর্বে জায়গা করে নিয়েছে মাদ্রিদের চির-প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এসি মিলান। লিওঁয় খেলার শুরুতেই মাঝমাঠ দখলে নেয় অতিথি মাদ্রিদ। ফ্রি-কিক থেকে রক্ষণভাগে স্বাগতিকদের দেয়ালে ফাটল ধরান রোনালদোই। বলটি চমৎকারভাবে বাঁক নিয়ে গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে আশ্রয় নেয় জালে। পেনাল্টি থেকে গোল করার আগে দ্বিতীয়ার্ধে আরো দুবার হুমকি হয়ে উঠেছিলেন তিনি। ১২ পয়েন্ট নিয়ে ডি গ্র"পের শীর্ষে রয়েছে মাদ্রিদ, আয়াক্স আমস্টার্ডামের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি। তবে ডায়নামো জাগরেবকে ৪-০ গোলে হারানোর সুবাদে লিওঁর চেয়ে দলটি এগিয়ে আছে তিন পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫১ ঘ.