২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবকে হারিয়ে গ্রুপ সেরা ইরাক

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইরাক। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইরাক। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে তারা। এই প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচেই ইরাক জিতেছে। এর আগে তারা স্বাগতিক বাংলাদেশকে ৬-০, মালদ্বীপকে ৯-০ ও ওমানকে ৪-১ গোলে হারিয়েছিলো। হেরে গেলেও গ্র"প রানার্সআপ হয়ে মূল পর্বে চলে গেছে সৌদি আরব। আগের তিন ম্যাচে ওমানকে ৪-০, বাংলাদেশকে ৪-০ ও মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছিলো তারা। বুধবার ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ইরাক। হায়দার আব্দুল করিমের আড়াআড়ি পাসে কোনাকুনি শটে গোলটি করেন মোহাম্মেদ জব্বার। তবে ৫ মিনিট পরই ওমরের ক্রস থেকে মাহদি কামিলের অসাধারণ হেডে সমতায় ফেরে সৌদি আরব । ৩৬ মিনিটের সময় আবার এগিয়ে যায় ইরাক। পেনাল্টি থেকে গোলটি করেন ইসমাইল দাউদ। বক্সের ভেতর সৌদি আরবের ডিফেন্ডার আল নাখিলের হাতে বল লাগলে বাহরাইনের রেফারি জামিল জুমা পেনাল্টির নির্দেশ দেন (২-১)। বিরতির ঠিক আগে আবার সমতা নিয়ে আসে সৌদি আরব। আল মুয়াল¬াদের কর্নার থেকে আব্দুল্ল¬াহ মোহাম্মদ চমৎকার হেডে গোলটি করেন। ইরাকের জয়সূচক গোলের জন্ম ৭২ মিনিটে, হায়দার আব্দুল করিমের কর্নার থেকে জব্বারের হেডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫০ঘ.