ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল।
ভারত তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। 'এ' গ্রুপে স্বাগতিকদের সঙ্গী শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান।
আগামী ২ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর নেপালের সঙ্গে লড়াই। আর ৬ ডিসেম্বর গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।
৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১১ ডিসেম্বর হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭২৫ঘ.
bdnews24