২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে জিততে চায় বাংলাদেশ

বুধবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়। জয়ের লক্ষ্য নিয়ে এই ম্যাচ খেলতে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়। জয়ের লক্ষ্য নিয়ে এই ম্যাচ খেলতে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি। এর আগে বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইতিমধ্যেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা ইরাক ও সৌদি আরব। ইলিয়েভস্কি ওমানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। তবু ইরাক ও সৌদি আরবের বিপক্ষে আগের দুই ম্যাচের চেয়ে ওমানের সঙ্গে বাংলাদেশ ভালো খেলবে বলেই আশা করছেন তিনি। তিনি বলেন, "আমি জিততে চাই। জানি না ফল কী হবে। তবে আশা করি বাংলাদেশ ভালো কিছুই করবে।" "গত দুই ম্যাচে হেরে আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছি। তবু ওমানের সঙ্গে ছেলেরা ভালো খেলতে মরিয়া," যোগ করেন বাংলাদেশের মেসিডোনীয় কোচ। ইলিয়েভস্কি আরো বলেন, "আমরা রক্ষণাত্মক ফুটবল খেলতে চাই না। হারি বা জিতি, আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলবো। শেষ ম্যাচে খেলোয়াড়দের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছি আমি।" ওমান কোচ সামিদা মোহামেদ বলেন, "প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে হালকাভাবে দেখার উপায় নেই। তারা আগের দুই ম্যাচে হেরেছে ঠিকই, কিন্তু তাদের খেলোয়াড়দের কখনোই লড়াই থেকে পিছু হটতে দেখা যায়নি।" "তাছাড়া তারা নিজেদের মাটিতে খেলছে। এটা তাদের জন্য একটা বাড়তি সুবিধা, " জানান ওমান কোচ। বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল। তবে ইরাকের কাছে দ্বিতীয় ম্যাচে ৬-০ এবং তৃতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গে ৪-০ গোলে হেরে গিয়েছিলো। ওমান প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ৪-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিলো ৪-০ গোলে। আর তৃতীয় ম্যাচে ইরাকের কাছে ৪-১ গোলে হার মেনেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৭ঘ.