২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালন ডি'অর পুরস্কারের প্রাথমিক তালিকা

২০১১ সালের ব্যালন ডি'অর পুরস্কারের জন্য ২৩ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাত ফুটবলার। এছাড়া ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য দশ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের ব্যালন ডি'অর পুরস্কারের জন্য ২৩ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাত ফুটবলার। এছাড়া ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য দশ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। ২০১১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েসহ ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিলের দুইজন করে খেলোয়াড়ও এই তালিকায় স্থান পেয়েছেন। জার্মানির আছেন তিনজন। আর আফ্রিকার একমাত্র প্রতিনিধি স্যামুয়েল ইতো। ক্লাব দলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী স্পেনের বার্সেলোনার সর্বোচ্চ আটজন খেলোয়াড় তালিকায় স্থান পেয়েছেন। ৫ ডিসেম্বর সর্বোচ্চ ভোট পাওয়া তিন জনের নাম প্রকাশ করবে ফিফা ও ফ্রান্স ফুটবল। আর আগামী বছর ৯ জানুয়ারি জুরিখে এই পুরস্কার প্রদাণ অনুষ্ঠান হবে। ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনয়েস্তা ও জাভিকে হারিয়ে গত বছর এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। খেলোয়াড়দের তালিকা: এরিক আবিদাল, করিম বেনজেমা, সার্জিও অ্যাগুয়েরো, লিওনেল মেসি, ইকার ক্যাসিয়াস, সেস ফ্যাব্রেগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকু, ডেভিড ভিয়া, জাভি অ্যালনসো, ক্রিস্টিয়ানো রোনালদো, জাভি, ন্যানি, দানি আলভেস, নেইমার, স্যামুয়েল ইতো, দিয়াগো ফোরলান, লুই সুয়ারেজ, টমাস মুলার, মেসুত ওজিল, বাস্তিয়ান, ওয়েইন রুনি, ওয়েসলি øেইডার। কোচের তালিকা: স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড), রুডি গার্সিয়া (লিলে), পেপ গার্দিওলা (বার্সেলোনা), জর্জেন ক্লোপ (বরুসিয়া ডর্টমুন্ড), ভিসেন্তে দেল বোস্কো ( স্পেন জাতীয় দল), জোয়াকিম ল (জার্মানি জাতীয় দল), হোসে মরিনহো (রিয়াল মাদ্রিদ), ওস্কার তাবারেজ (উরুগুয়ে জাতীয় দল), আন্দ্রে ভিয়াস-বোয়াস (পের্তো, চেলসি), আর্সেন ওয়েঙ্গার (আর্সেনাল)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩১ ঘ.