ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর প্রিমিয়ার টেবিল টেনিস লিগের পুরুষ বিভাগে টানা পঞ্চমবারের মতো চাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর মহিলা বিভাগে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী।
সোমবার উডেন ফ্লোর জিমনেসিয়ামে শেষ রাউন্ডের খেলায় ৩-২ ব্যবধানে পাললিক গ্র"পের কাছে হেরে গেলেও ২৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেলই শিরোপা ঘরে তুলেছে আবার।
২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পাললিক। তৃতীয় সিসিরন টিটি ক্লাবের ২৫ এবং চতুর্থ ওয়ারী ক্লাবের সংগ্রহ ২২ পয়েন্ট।
মাত্র ৯ পয়েন্ট পাওয়া ব্রাদার্স ইউনিয়নের অবনমন হয়েছে প্রিমিয়ার লিগ থেকে।
মহিলা বিভাগে আবাহনী ৩-২ সেটে গতবারের চ্যাম্পিয়ন বিমানকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে। ঢাকা ইয়াংস রানার্সআপ ও বিমান তৃতীয় হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৯ঘ.
bdnews24