২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল: এতো

ইন্টার মিলান ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলেই মনে করেন আনঝি মাখাচকালার 'স্ট্রাইকার' স্যামুয়েল এতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলেই মনে করেন আনঝি মাখাচকালার 'স্ট্রাইকার' স্যামুয়েল এতো। গত গ্রীষ্মের দলবদলে ফুটবল ইতিহাসের সবোর্চ্চ পারিশ্রমিকের বিনিময়ে ইতালি ছেড়ে রাশিয়ায় পাড়ি জমান এতো। এরপর থেকেই ফুটবল বিশ্লেষকদের সমালোচনার তীর ধেয়ে যেতে থাকে তার দিকে। এতোদিন পর সেই সমালোচনার জবাব দিলেন এতো। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসকে তিনি বলেন, "যখন ইন্টার ছেড়ে রাশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেই, তখন অনেকেই আমার সমালোচনা করেছিলেন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে ইন্টার ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিলো।" এতোর পরবর্তী গন্তব্য ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই-এই গুঞ্জনে বেশ কিছুদিন মুখর ছিল ইউরোপের ফুটবলাঙ্গন। এ প্রসঙ্গে ক্যামেরুন স্ট্রাইকার বলেন, "প্যারিস সেন্ট জার্মেই? যদি সুযোগ আসে, তাহলে ভেবে দেখবো। যদিও বর্তমান জীবন (রাশিয়ায়) নিয়ে আমি সুখেই আছি।" আনঝি মাখাচকালার সঙ্গে ২০১৪ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ এতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১২০ ঘ.