২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটে খেলোয়াড়

রোনালদিনহোর প্রাক্তন ক্লাব গ্রেমিও। ফুটবলার হিসেবে সেখানেই বেড়ে ওঠেন তিনি। কিন্তু তাতে কি, গ্রেমিওর সমর্থকরা যে ভুলতে পারেননি তাদের উপেক্ষা করার কথা। রোববার এর জবাব দেন তারা রোনালদিনহোকে ব্যঙ্গ-বিদ্রুপ ও টিটকারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোনালদিনহোর প্রাক্তন ক্লাব গ্রেমিও। ফুটবলার হিসেবে সেখানেই বেড়ে ওঠেন তিনি। কিন্তু তাতে কি, গ্রেমিওর সমর্থকরা যে ভুলতে পারেননি তাদের উপেক্ষা করার কথা। রোববার এর জবাব দেন তারা রোনালদিনহোকে ব্যঙ্গ-বিদ্রুপ ও টিটকারি করে। ফ্ল্যামেঙ্গোর হয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ খেলতে গ্রেমিওর মাঠে নেমেছিলেন রোনালদিনহো। কিন্তু সাদর অভ্যর্থনার বদলে মুখোমুখি হতে হয় তাকে ব্যঙ্গ-বিদ্রƒপ ও টিটকারির। সঙ্গে প্রতিবাদ তো আছেই। বিরূপ এই অভ্যর্থনার ষোলকলা পূর্ণ হয় তখনই, যখন দুই গোলে এগিয়ে থেকেও রোনালদিনহোর দল হার মানে ৪-২ ব্যবধানে। আর হলুদ কার্ড দেখার পর গ্রেমিওর সমর্থকদের তো আনন্দ আর ধরে না। রোনালদিনহো ২০০১ সালে খুব বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গ্রেমিও ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেন। এ বছর এসি মিলান ছেড়ে গ্রেমিওর বদলে ফ্ল্যামেঙ্গোয় যোগ দেয়ায় পর্তো আলেগরের এই ক্লাবের সমর্থকদের পুরনো ক্ষোভ আরো বেড়ে যায়। মাঠে বল পায়ে নেয়া মাত্র রোনালদিনহোকে নিয়ে টিটকারিতে মেতে উঠতে দেখা যায় গ্রেমিওর সমর্থকদের। তারা একটি ব্যানারও ঝুলিয়ে দেন স্টেডিয়ামে। তাতে লেখা ছিল 'ভাড়াটে খেলোয়াড়'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০১ ঘ.