২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেসের দ্বিতীয় স্থান অক্ষুন্ন

অ্যান্টোনিও দি নাতালের একমাত্র গোলে পালের্মোকে হারিয়ে ইতালির সেরি-আতে নিজেদের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে উদিনেস। শীর্ষে থাকা জুভেন্তাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যান্টোনিও দি নাতালের একমাত্র গোলে পালের্মোকে হারিয়ে ইতালির সেরি-আতে নিজেদের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে উদিনেস। শীর্ষে থাকা জুভেন্তাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর সাত গোল দিয়ে লিগে শীর্ষ গোলদাতা নাতালে। ৯ খেলায় উদিনেসের পয়েন্ট ১৮। এদিকে ক্যালিয়ারির বিপক্ষে ৩-০ গোলে জেতা লাৎসিওর পয়েন্টও ১৮। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় তারা পয়েন্ট তালিকায় তিন নম্বরে। অন্যান্য খেলায় সিয়েনা ৪-১ গোলে শিয়েভোকে, বোলোনিয়া ৩-১ গোলে আতালান্তাকে, ফিওরেন্তিনা ১-০ গোলে জেনোয়াকে ও পার্মা ২-০ গোলে চেসেনাকে হারিয়েছে। লেচ্চে-নোভারার খেলাটি ১-১ গোলে ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৩১ ঘ.