২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান গ্রাঁ প্রির শিরোপা জিতলেন ভেটেল

ইন্ডিয়ান গ্রাঁ প্রির প্রথম আসরের শিরোপা জিতলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রেড বুলস চালক সেবাস্টিয়ান ভেটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান গ্রাঁ প্রির প্রথম আসরের শিরোপা জিতলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রেড বুলস চালক সেবাস্টিয়ান ভেটেল। দ্বিতীয় হওয়া ম্যাকলারেন্সের জেসন বাটনের ৮ দশমিক চার সেকেন্ড আগে ল্যাপ শেষ করে শিরোপা জেতেন তিনি। ফেরারির ফার্নান্দো আলনসো তৃতীয় ও রেড বুলসের মার্ক ওয়েবার চতুর্থ হয়েছেন। সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার ভেটেলের চেয়ে প্রায় ৬৬ সেকেন্ড পর ল্যাপ শেষ করে পঞ্চম হন। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ভেটেল সতীর্থদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "আমরা পেরেছি। প্রথম ইন্ডিয়ান গ্রাঁ প্রি আমরাই জিতেছি।" ফর্মুলা ওয়ানে এক বছরে সর্বোচ্চ ১৩টি শিরোপা জয়ের রেকর্ড শুমাখারের অধিকারে। ২০০৪ সালে এই কীর্তি গড়েন তিনি। এ বছর এটি ভেটেলের একাদশ শিরোপা। ২০১১ সালে আর দুটি প্রতিযোগিতা বাকি আছে। দুটোতেই জিতলে শুমাখারের রেকর্ড স্পর্শ করবেন ভেটেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৪৯ঘ.