২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আরেকটি রেকর্ড

একের পর এক রেকর্ড ধরা পড়ছে লিওনেল মেসির হাতে। ১৩২ গোল করে লাডিসলাও কুবালাকে টপকে বার্সেলোনার হয়ে লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি শনিবার মালোর্কার বিপক্ষে হ্যাট্রিক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একের পর এক রেকর্ড ধরা পড়ছে লিওনেল মেসির হাতে। ১৩২ গোল করে লাডিসলাও কুবালাকে টপকে বার্সেলোনার হয়ে লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি শনিবার মালোর্কার বিপক্ষে হ্যাট্রিক করে। কুবালা গোল করেছেন ১৩১টি। মালোর্কার বিপক্ষে মেসির এই ১৩তম হ্যাট্রিকের সুবাদে তার দল জেতে ৫-০ গোলে। এখন মেসির সামনে রয়েছেন কেবল সিজার রড্রিগুয়েজ। তিনি গোল করেছেন ১৯৫টি। মালোর্কার বিপক্ষে গোল তিনটি করেন মেসি খেলার প্রথমার্ধে মাত্র ১৭ মিনিটের মধ্যে। প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে খেলার ১৩ মিনিটে, ২১ মিনিটে করেন দ্বিতীয়টি ও তৃতীয়টি করেন ৩০ মিনিটে। এতে এই মৌসুমে লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো ১৩-তে। আর সব ধরনের প্রতিযোগিতায় ১৯টিতে। এছাড়া ক্লাবের হয়ে মেসির ফুটবল জীবনে সব ধরনের প্রতিযোগিতায় গোল সংখ্যা দাঁড়ালো ১৯৯-এ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বাতে বরিসভের বিপক্ষে দুই গোল দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় কুবালার ১৯৪ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন আর্জেন্টিনার অধিনায়ক। কুবালা তার গোলগুলো করেন ১৯৫০ থেকে ১৯৬২, এই ১২ বছরের মধ্যে। আর মেসি সময় নেন মাত্র সাত বছর। কাতালান ক্লাবটিতে মেসি যোগ দেন ২০০৪ সালে। এক্ষেত্রেও মেসির সামনে রয়েছেন রড্রিগুয়েজ। তিনি গোল দিয়েছেন ২৩৫টি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৮ ঘ.