২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সির হ্যাট্রিকে আর্সেনালের জয়

দুবার পিছিয়ে পড়েও রবিন ভ্যান পার্সির হ্যাট্রিকের ওপর ভর করে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আর্সেনাল ৫-৩ গোলে জিতেছে চেলসির বিপক্ষে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে এভারটনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবার পিছিয়ে পড়েও রবিন ভ্যান পার্সির হ্যাট্রিকের ওপর ভর করে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আর্সেনাল ৫-৩ গোলে জিতেছে চেলসির বিপক্ষে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে এভারটনকে। স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই জমে ওঠে আর্সেনাল ও চেলসির খেলা। দর্শকদের সবাই নিঃসন্দেহে স্বীকার করবেন, পকেটের পয়সা তাদের মাঠে মারা যায়নি। খেলার ১৪ মিনিটেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এগিয়ে নেন চেলসিকে। ৩৬ মিনিটে খেলায় সমতা ফেরান আর্সেনালের পার্সি। খেলার ৪৫ মিনিটে চেলসিকে আবারো এগিয়ে নেন অধিনায়ক জন টেরি। আন্দ্রে স্যান্টোস গোল শোধ করেন ৪৯ মিনিটে। এবার আর চেলসি নয়, এগিয়ে যায় আর্সেনাল। গোল দেন থিও ওয়ালকট, খেলার ৫৬ মিনিটে। ৮১ মিনিটে জুয়ান মাতা খেলায় ফিরিয়ে আনেন চেলসিকে। প্রথম থেকেই ভালো খেলছিলেন পার্সি। আর শেষ দিকে রীতিমতো জ্বলে ওঠেন তিনি। ৮৫ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। জয় নিশ্চিত করেন তিনি যোগ করা সময়ে (৯০ )। গুডিসন পার্কে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ ও এভারটনের খেলাও ছিল উত্তেজনায় ঠাসা। যদিও খেলার ১৯ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। আর এক পয়েন্ট না পাওয়াই ছিল এভারটনের দুর্ভাগ্য। ২০০৭ সালের পর এই প্রথম গুডিসন পার্কে জয়ের মুখ দেখলো ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৩৬ ঘ.