২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবল লিগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জয়

ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ভলিবল লিগে শুক্রবার জয় পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ভলিবল লিগে শুক্রবার জয় পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দিনের একমাত্র খেলায় তারা ২৫-২৩, ২৫-১৬, ২২-২৫ ও ২৫-২৩ পয়েন্টে বাংলাদেশ পুলিশ এসিকে হারিয়েছে। ৭ খেলায় ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে তিতাস ক্লাব। সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবস্থান দ্বিতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১০১ঘ.