২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলে নাইজেরীয় স্ট্রাইকার

কবীর প্রিন্স নামের এক নাইজেরীয় স্ট্রাইকারকে নিয়ে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রায় এক সপ্তাহ হলো তিনি ঢাকায় এসেছেন। দলের সঙ্গে অনুশীলনও করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কবীর প্রিন্স নামের এক নাইজেরীয় স্ট্রাইকারকে নিয়ে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রায় এক সপ্তাহ হলো তিনি ঢাকায় এসেছেন। দলের সঙ্গে অনুশীলনও করছেন। শেখ রাসেল সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছেন, "অনুশীলনে প্রিন্সকে ভালো মানের ফুটবলার বলেই মনে হয়েছে। তবে এখনই তাকে নিবন্ধন করানোর সিদ্ধান্ত নেইনি আমরা।" এদিকে গত কয়েক মৌসুমের অন্যতম সফল স্ট্রাইকার বুকোলা ওলালেকানকে এবার দলে ভিড়িয়েছে শেখ রাসেল। এর আগে ঢাকা মোহামেডান এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া মরক্কোর মিডফিল্ডার মরো মোহাম্মদকেও দলে টেনেছে শেখ রাসেল। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে এখনো কোনো খেলোয়াড়ের নাম নিবন্ধন করেনি তার। ঈদের পর নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন শেখ রাসেল সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.