২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া

চোট কিছুতেই পিছু ছাড়ছে না মারিয়া শারাপোভার। চোটের কারণে বুধবার ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নেন মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা রুশ তারকা। তাই ক্যারোলিন ওজনিয়াকিকে পেছনে ফেলে আপাতত তার শীর্ষে ওঠার সম্ভাবনাও নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কিছুতেই পিছু ছাড়ছে না মারিয়া শারাপোভার। চোটের কারণে বুধবার ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নেন মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা রুশ তারকা। তাই ক্যারোলিন ওজনিয়াকিকে পেছনে ফেলে আপাতত তার শীর্ষে ওঠার সম্ভাবনাও নেই। শারাপোভা সরে দাঁড়ানোয় টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে ওজনিয়াকির। গোড়ালির চোট বেশ কয়েক মাস ধরেই শারাপোভাকে ভোগাচ্ছে। এই চোটের জন্যই গত মাসে অনুষ্ঠিত টোকিও ওপেন থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপও ভালো কাটেনি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারের কাছে এবং বুধবার দ্বিতীয় ম্যাচে চীনের লি নার কাছে হেরে যান শারাপোভা। লি নার কাছে হেরে যাওয়ার পর শারাপোভা বলেন, "প্রথম ম্যাচের পর যতোটা আশা করেছিলাম আমার গোড়ালির ততোটা উন্নতি হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫২৩ ঘ.