২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃক্লাব ভারোত্তোলন রোববার শুরু

দুইদিন ব্যাপী আন্তঃক্লাব জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা রবিবার ও সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, আক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুইদিন ব্যাপী আন্তঃক্লাব জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা রবিবার ও সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই এই প্রতিযোগিতার আয়োজন হবে। আগ্রহী ক্লাবগুলোকে শনিবারের মধ্যে ফেডারেশনে নাম অ্যান্ট্রি করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৪৩ ঘ.