ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার শুরু হচ্ছে। খেলা হবে পল্টন কাবাডি স্টেডিয়ামে।
এই পর্বে দেশের বিভিন্ন জেলার ১২টি স্কুলের বালক দল এবং সমান সংখ্যক স্কুলের বালিকা দল অংশ নেবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন ফেডারেশনের সহ-সভাপতি একেএম মুকিতুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সহকারী ব্রান্ড ম্যানেজার সৈয়দ মোহাম্মদ জুবাইর পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৮ ঘ.
bdnews24