ইস্তাম্বুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। মঙ্গলবার তিনি ৫-৭, ৬-২, ৬-৪ গেমে হারান আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে।
এছাড়া সামান্থা স্টোসার ৬-১,৭-৫ গেমে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা মারিয়া শারাপোভাকে ও পেত্রা কভিতোভা ৬-২,৬-৪ গেমে ভেরা জভোনারেভাকে হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯১৯ ঘ.
bdnews24