ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ আনসারের শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ হয়েছে প্রাইম ব্যাংক ২৫তম জাতীয় সাঁতার। ১৭টি সোনা, ১৩টি রূপা ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে আনসার।
দ্বিতীয় হওয়া বাংলাদেশ নৌবাহিনীর প্রাপ্তি ১৬টি সোনা, ৭টি রূপা ও ৯টি ব্রোঞ্জ।
মঙ্গলবার শেষ দিনে পুরুষদের ৪ী১০০ মিটার মিডলে ৪ মিনিট ৫ দশমিক ১২ সেকেন্ডে শেষ করে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর রুবেল রানা, শরীফুল ইসলাম, নজরুল ইসলাম ও মাহফিজুর রহমান। আগের রেকর্ড ছিলো ৪ মিনিট ৪ দশমিক ৩ সেকেন্ড।
শেষ দিনেও দুটি সোনা জিতেছেন আনসারের সোনিয়া আক্তার টুম্পা। এই প্রতিযোগিতায় তার অর্জন ৮টি সোনা ও ৩টি রূপা ।
নৌবাহিনীর দুই সাঁতারু রুবেল রানা ও মাহফিজুর রহমান জিতেছেন ৫টি করে সোনা।
ওয়াটার পোলোর শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে তারা ১১-৮ গোলে হারিয়েছে নৌবাহিনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২৩৬ঘ.
bdnews24