২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

সিলেট, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উভয় প্রতিযোগিতায় ১৩টি করে দলের অংশ নেয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/এসএনএল/১৮৫২ ঘ.