২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে গেছেন রোনালদো?

আন্তর্জাতিক ফুটবলে স্বার্থপর ফুটবলার বললেই যে কোনো ফুটবল অনুরাগীর মনের পর্দায় সবার আগে ভেসে ওঠে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু শনিবার সন্ধ্যায় মালাগার বিপক্ষে হ্যাট্রিক করার পর একবারও নিজের কথা বললেন না। বললেন, তার গোল নয়, দল জিতেছে-এটিই বড় কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফুটবলে স্বার্থপর ফুটবলার বললেই যে কোনো ফুটবল অনুরাগীর মনের পর্দায় সবার আগে ভেসে ওঠে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু শনিবার সন্ধ্যায় মালাগার বিপক্ষে হ্যাট্রিক করার পর একবারও নিজের কথা বললেন না। বললেন, তার গোল নয়, দল জিতেছে-এটিই বড় কথা। আন্দালুসিয়ান ক্লাবটির বিপক্ষে রোনালদোর দল জেতে ৪-০ গোলে। এর মধ্যে রোনালদো গোল দেন তিনটি। কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি বললেন, দল নয়, দলের স্বার্থ আগে। তার নিজের কথায়, " গোল পেয়েছি, সে জন্য আমি খুশি। কিন্তু দলের জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তা আমার গোলে হোক, আর না হোক, সেটি কোনো ব্যাপার নয়।" "আমি গোল না পেলে উদ্বিগ্ন হই না। আমার মধ্যে তখনই উদ্বেগ ভর করে, যখন দল জিতেতে পারে না," যোগ করেন তিনি। দলের প্রথমার্ধের খেলার খুবই প্রশংসা করেন রোনালদো। বলেন, "সম্ভবত এ মৌসুমের সেরা খেলা খেলি আমরা তখন।" এই গোল তিনটি করে বার্সেলোনার লিওনেল মেসিকে ধরে ফেললেন তিনি। তার ও মেসির গোল সংখ্যা এখন ১০। এ পর্যন্ত লা লিগায় গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন তারা দুজনে। পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে গেছে হোসে মরিনহোর দল। দলটির পয়েন্ট আট খেলায় ১৯। বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ১ পয়েন্ট। আর লেভান্তের চেয়ে ২ পয়েন্ট। ভিয়ারিয়ালের সঙ্গে রোববার সন্ধ্যায় খেলতে নামবে লেভান্তে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪২ ঘ.