২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ওয়েস্ট ব্রুম, সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেড

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে শনিবার জিতেছে ওয়েস্ট ব্রুম, সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ও সোয়ানসি সিটির খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে শনিবার জিতেছে ওয়েস্ট ব্রুম, সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ও সোয়ানসি সিটির খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। ওয়স্ট ব্রুম ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে, সান্ডারল্যান্ড ২-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে ও নিউক্যাসল ১-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে হারায়। এদিকে লিগে রোববার মুখোমুখি হবে আর্সেনাল-স্টোক সিটি, ফুলহ্যাম-এভারটন, ম্যাচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, ব্ল্যাকবার্ন রোভার্স-টটেনহ্যাম ও কিউপিআর-চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৩০ ঘ.