২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়ে জঘন্য সমালোচনা বন্ধ করো: মারাদোনা

'বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে নিজেকে উজাড় করে খেলেন না'- এই ধরণের সমালোচনাকে জঘন্য বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে নিজেকে উজাড় করে খেলেন না'- এই ধরণের সমালোচনাকে জঘন্য বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা। একই সঙ্গে মেসি জাতীয় দলের হয়ে খুব শীঘ্রিই নিজের জাত চেনাবেন বলেও নিশ্চিত মারাদোনা। মারাদোনা বলেন, "তাকে একা ছেড়ে দাও এবং সে কাতালান জাতীয় গল্প এবার বন্ধ করো। সে সব সময়ই মনেপ্রাণে একজন 'আর্জেন্টাইন'। যদি বিষয়টা এমনো হয় যে, সে বার্সেলোনার হয়ে যেমনটা খেলে তেমনটা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে পারছে না তবে আমাদের অপেক্ষা করা উচিৎ। ফুটবলে একটা লাথিও দেয়নি এমন সব লোকের সমালোচনা শুনতে শুনতে সে ক্লান্ত।" মেসির খেলা খুবই আনন্দদায়ক উল্লেখ করে তিনি আরো বলেন, "এসব খুবই স্বাভাবিক। মেসিও একজন মানুষ। তবে কোনো সন্দেহ নেই সে যেকোনো সময়ে আমাদের প্রচুর আনন্দ দেয়ার ক্ষমতা রাখে।" ওই সংবাদ সম্মেলনে আল ওয়াসেল কোচ মারাদোনা এটাও পরিষ্কার করে বলেন যে, তার ক্লাব কার্লোস তেভেজকে কেনার প্রতিযোগিতায় নেই। তিনি বলেন, "তাকে (তেভেজ) দলে আনতে পারলে সত্যিই আমরা আনন্দিত হতাম। কিন্তু আমাদের ১.৩ মিলিয়ন পাউন্ডের রিচার্ড পোর্টাকে আনতেই সমস্যা হচ্ছে। তেভেজকে আনাতো অসম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৭ ঘ.