ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে ধূমপান এবং তামাকজাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা কর্তৃপক্ষ।
দর্শকদের স্বাস্থ্যের প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।
প্রতিযোগিতাটির যৌথ আয়োজক পোল্যান্ড ও ইউক্রেনের আটটি স্টেডিয়ামের ভেতরে ও বাইরে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
১৬টি দেশকে নিয়ে 'ইউরো ২০১২'র চূড়ান্ত পর্ব শুরু হবে ৮ জুন। ফাইনাল ১ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৫ ঘ.
bdnews24